সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

চিকিৎসা শেষে দেশে ফিরলেন তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গণমাধ্যমের সাথে কথা না বলে হাত নেড়ে নীরবে বিমানবন্দর ছাড়েন এই বাঁ-হাতি ড্যাশিং ওপেনার।

সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে দেশে ফিরেন তামিম। দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন তামিম। এজন্য জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজও মিস করেন তিনি। পিঠের তীব্র ব্যাথার চিকিৎসা করাতেই লন্ডন যান তামিম। সেখানে মেরুদন্ড বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিয়েছেন তিনি। তার মূল সমস্যা মেরুদণ্ডের কোমরের দিকের অংশে।

লন্ডনে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তামিমের মেরুদণ্ডের লাম্বার ফোর ও লাম্বার ফাইভের সংযুক্ত ডিস্কে দুটি ইনজেকশন দেয়া হবে। গত বৃহস্পতিবার প্রথম ইনজেকশন নেন তামিম। আর গত শুক্রবার নিয়েছেন দ্বিতীয় ইনজেকশন।

দেশে ফিরে বিশ্রামে থাকবেন তামিম। দু’সপ্তাহ পর অনুশীলনে ফিরবেন তিনি। কিন্তু আবারও যদি ব্যাথা অনুভব করেন তামিম, তাহলে আরও একটি ইনজেকশনের প্রয়োজন হবে তার।

এই ইনজুরির জন্য অস্ত্রোপচার করানোর সুযোগ ছিলো তামিমের। কিন্তু পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগবে। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের মত দুটি টুর্নামেন্টের আগে অস্ত্রোপচারের ঝুঁকি নেননি তামিম।

এদিকে, আসন্ন এশিয়া কাপের জন্য সোমবার থেকে বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প।

কিউএনবি/অনিমা/০১  অগাস্ট ২০২৩,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit