শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ী উপজেলা পরিষদে আয়বর্ধক প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৮৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক দপ্তর থেকে আয় বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের ১৭-১৮তম প্রশিক্ষণ প্রাপ্ত দের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের ১৭-১৮তম প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও সার্টিফিকেট বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসাইন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকগণ। আয়োজনে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ফুলবাড়ী, দিনাজপুর।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit