শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

শিবনগর ইউনিয়ন পরিষদে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্নয়ন ফান্ড থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ। গতকাল সোমবার দুপুর ২ টায় ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরে উন্নয়ন ফান্ড থেকে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও বিশিষ্ট্য সমাজসেবক মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। আলোচনা সভা শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বাই সাইকেল তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার অধিকারী, শিবনগর ইউনিয়নের বিট অফিসার এস.আই আরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিবনগর ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক কাম-কম্পিউটার অপারেটর মোঃ মেহেদী হাসান।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit