বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

‘নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফ’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আসন্ন নির্বাচনে যদি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ফের ক্ষমতায় আসে তাহলে দেশটির প্রধানমন্ত্রী হবেন দলটির সুপ্রিমো নওয়াজ শরিফ। রোববার জিও নিউজের এক অনুষ্ঠানে শাহবাজ শরিফ বলেন, ২০১৯ সাল থেকে লন্ডনে নির্বাসনে থাকা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। 

পানামা পেপারস কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হন নওয়াজ শরিফ। পরে তাকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিমকোর্ট। এরপর কারাগারে যেতে হয়। সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার কথা বলে লন্ডনে পাড়ি জমান তিনি। সেই থেকে তিনি লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে আছেন। সম্প্রতি একজন সংসদ সদস্যকে অযোগ্য ঘোষণার মেয়াদ সর্বোচ্চ ৩ বছর করে পার্লামেন্টে আইন পাশ করেছে পিএমএল-এন সরকার। 

ফলে এ আইনের অধীনে সরকারি কোনো পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার সুযোগ নেই। তবে তার বিরুদ্ধে যেসব মামলা আছে, তা চলতে পারে। শাহবাজ শরিফ সে বিষয়েই ইঙ্গিত দিয়েছেন। প্রসঙ্গত, আগামী ১২ আগস্ট রাত ১২টায় বর্তমান জাতীয় পরিষদের মেয়াদ শেষ হবে। এ বিষয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়া সংক্রান্ত একটি রিপোর্ট পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে। এরপর তত্ত্বাবধায়ক সরকারের হাতে চলে যাবে ক্ষমতা। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit