শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

শরীয়তপুরে বিএনপির জনসমাবেশ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৬৮ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমণ, হামলা, নির্যাতন ও গণহারে গ্রেফতারের প্রতিবাদে শরীয়তপুর জেলা বিএনপি জনসমাবেশ করেছে। এই উপলক্ষে ৩১ জুলাই সোমবার বেলা ১১টায় জেলা বিএনপি একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিল শেষে জেলা শহরের ধানুকা এলাকায় সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর সঞ্চালনা জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালী, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রয়ের মাঝি, জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার আক্কাস আলী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন প্রমূখ। এই সময় জেলা যুবদল নেতা লিটন মুন্সী, আক্তার হোসেমন মাঝি, আজাদ মাল, মোফাজ্জেল হোসেন মোল্যা, সেলিম বেপারী, রাসেল সরদার, শাহিন মাস্টার, সজল মোল্যা, জেলা ছাত্রদল নেতা আবুল মুনছুর মোহাম্মদ পান্থ তালুকদার, পারভেজ খান, ইমান হোসেন মোল্যাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসমাবেশ থেকে বক্তারা বলেন, নিশি রাতের অবৈধ আওয়ামীলীগ সরকার গণতন্ত্র হত্যা করেছে। তাদের অধীনে নির্বাচন-নির্বাচন খেলতে চাই না। আমরা আওয়ামীলীগের এই নির্বাচন-নির্বাচন খেলা মেনে নিতে পারব না। তাই আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করতে চেয়েছি। সেখানেও আওয়ামীলীগ ও পুলিশলীগ দলের শীর্ষস্থানীয় নেতাদের উপর হামলা করে আহত করেছে। হাজার হাজার নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে পুলিশ। আজ জনসমাবেশ থেকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করছি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে না নিলে আমারা একদফা দাবী আদায়ের রক্ষ্যে আন্দোলন চালিয়ে যাব।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit