শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

যুদ্ধ এখন রাশিয়ায় ফিরছে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিনি বলেন, দুদেশের মধ্যে চলমান এ যুদ্ধে রাশিয়ার সীমান্তে হামলা ছিল অবশ্যম্ভাবী। এ হামলা স্বাভাবিক ও ন্যায়সংগত। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে তারা। দুটি ড্রোন একটি অফিস ভবনে বিধ্বস্ত হয়েছে। এ হামলার কারণে মস্কোর কেন্দ্রস্থল থেকে দক্ষিণ-পশ্চিমের ভনুকোভো বিমানবন্দর ঘণ্টাখানেকের জন্য বন্ধ রাখা হয়।

রোববার ভোরের দিকে এ হামলার আগেও বেশ কয়েক দফায় রাশিয়ার ভেতরে হামলা হয়েছে। মস্কো সেসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলেও তারা দায় স্বীকার করেনি। তবে এদিন ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাঙ্কিভস্ক থেকে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে। আজ (রোববার) কথিত সে বিশেষ সামরিক অভিযানের ৫২২তম দিন। রাশিয়ার নেতৃত্ব ভেবেছিল, যেটা কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার সীমান্তে ফিরছে। তার প্রতীকী কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলোয় এ যুদ্ধ ফিরছে। এটা অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও পুরোপুরি ন্যায়সংগত।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit