সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

চট্টগ্রাম টুরিস্ট পুলিশের  দায়িত্ব পেলেন এডিশনাল ডিআইজি বিধান ত্রিপুরা।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৭৬ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি বিধান ত্রিপুরা টুরিস্ট পুলিশ’র চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন। তাঁকে গত ২৫ জুলাই একই ইউনিট’র খুলনা-বরিশাল বিভাগ থেকে নিয়মিত পদায়ন করা হয়।

তিনি শিক্ষা জীবনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স করার পরে ২০ তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ ক্যাডার সার্ভিসে যোগদান করেন। কর্মরত জীবনে তিনি ডিএমপিতে বিভিন্ন সময়ে অতিরিক্ত উপকমিশনার ও উপকমিশনার হিসেবে কাজ করেন। তাছাড়া মানিকগঞ্জ ও হবিগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করেন। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি ও ঢাকা সরকারী তিতুমীর কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি পাশ করেন।

মেধাবী এই পুলিশ অফিসারের পিতা প্রয়াত কৃষ্ণ মোহন ত্রিপুরা একজন কৃশি শিক্ষাবিদ হিশেবে কয়েক দশক ধরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল আইজি নব বিক্রম কিশোর ত্রিপুরা পারিবারিক সম্পর্কে এডিশনাল ডিআইজি বিধান ত্রিপুরা’র ভগ্নিপতি। অবসর উত্তর জীবনে নব বিক্রম কিশোর ত্রিপুরা, সরকারি মনোনয়নে দুই দফায় চার বছর ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit