শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ঝুলছে তালা

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২০৬ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : সারাদেশে মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবিতে সারাদেশের ন্যায় ফুলবাড়ীতে ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ঝুলছে তালা। শিক্ষকেরা নিজের স্বার্থের জন্য সরকার বিরোধী আন্দোলনে নেমেছে। ফুলবাড়ীতে ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ বাতিল করেন।

এরপর থেকে শিক্ষকেরা তাদের চাকুরী জাতীয়করণের দাবিতে গত ১৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে বিদ্যালয় বন্ধ করে। গতকাল রবিবার ফুলবাড়ী উপজেলার ৩৭টি বিদ্যালয় ঘুরে দেখা যায় প্রত্যেক বিদ্যালয়ে তালা ঝুলছে। কোন শিক্ষক নেই। তেমনি ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে স্থানীয় ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষকেরা তাদের চাকুরী জাতীয়করণের দাবিতে স্কুলে তালা ঝুলিয়েছে।

গত শনিবার মাধ্যমিক শিক্ষকেরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে রাতেই ঢাকায় চলে যান। আজ রবিবার ঢাকায় শিক্ষকেরা তাদের চাকুরী জাতীয়করণের জন্য আন্দোলন করছে। এ কারণে মাধ্যমিক বিদ্যালয়গুলি বন্ধ রাখা হয়েছে। এতে ফুলবাড়ী উপজেলার ১৩৯২৩ জন শিক্ষার্থীদের লেখাপড়া চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল সাথে কথা বললে তিনি জানান, উপজেলা মাধ্যমিক অফিসারের সঙ্গে কথা বলুন, তিনি বিষয়টি বলতে পারবেন। ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূর আলম এর সাথে মাধ্যমিক বিদ্যালয়গুলি বন্ধের বিষয়ে এবং ছাত্রদের লেখাপড়া নষ্ট হচ্ছে কথা বললে তিনি জানান, তাদের এই আন্দোলন রুটি-রুজির। এ বিষয়ে আমার করণীয় কিছু নেই।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit