বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আতশবাজির গুদামে আগুনে পুড়ল ৯ প্রাণ, আহত ১১৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি বাজারে আতশবাজির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১৫ জনের বেশি মানুষ। আজ শনিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় বিকেল তিনটার দিকে সুনগাই কোলোক এলাকার ওই গুদামটিতে আগুন লাগে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক তদন্তে কারিগরি ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। আর এ জন্য দায়ী ওয়েল্ডিং কার্যক্রম।

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এ ঘটনায় বাজারের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ও যানবাহন।

উল্লেখ্য, থাইল্যান্ডের নির্মাণকাজের দুর্বল নিরাপত্তা একটি সাধারণ ঘটনা। গত মাসে দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণকাজ চলাকালীন একটি সেতু ধসে দুইজনের মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/রাত ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit