মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বিকালে জরুরি যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২১৮ Time View

ডেস্ক নিউজ : চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। 

শনিবার বিকাল সাড়ে চারটায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ তথ্য নিশ্চিত করেন। 

এদিকে, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের নির্ধারিত সংখ্যক নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যবৃন্দের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

এদিকে, শনিবার সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আরও উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, শাহাবউদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit