বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ওয়াগনার বস প্রিগোজিনকে রাশিয়ায় দেখা গেছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও প্রকাশ্যে এলেন ওয়াগনার বস ইয়েভগেনি প্রিগোজিন। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া শীর্ষ সম্মেলনের সময় তোলা ছবিতে তাকে দেখা গেছে বলে শুক্রবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে প্রিগোজিনকে হাত মেলাতে দেখা যায়। ছবিটি ফেসবুকে পোস্ট করেন দিমিত্রি সিটি, যিনি সিএআরে ওয়াগনারের কার্যক্রমের ব্যবস্থাপক বলে খবরে বলা হয়।

গত জুন মাসে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের ব্যর্থ বিদ্রোহের পর এই প্রথম রাশিয়ার ভেতরে প্রিগোজিনকে দেখা গেল।

শনাক্তকরণ প্রযুক্তি ও অন্য তথ্যপ্রমাণ মিলিয়ে বিবিসি নিশ্চিত করেছে, সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে ফ্রেডি মাপুকা ও প্রিগোজিনের সাক্ষাত হয়। হীরার খনি-সমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এখন বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারকে সহায়তা করছে ওয়াগনার যোদ্ধারা।

এর আগে গত সপ্তাহে প্রিগোজিনকে বেলারুশে দেখা যায়। টেলিগ্রামের ওই ভিডিওতে প্রিগোজিন যোদ্ধাদের স্বাগত জানান এবং ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে সম্প্রতি যা ঘটছে তার সমালোচনা করেন। তিনি এমন আভাসও দেন যে ওয়াগনার পরে কোনও এক সময় ওই যুদ্ধে আবার যোগ দিতে পারে।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit