শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২১২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।এ বিষয়ে ফুলবাড়ী থানার এসআই মুক্তাদির বাদী হয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)সারণি’র১০(ক)/৪১ ধারার অপরাধে একটি মামলা দায়ের করেছেন।আটককৃত আসামিরা হলেন ফরিদপুর জেলার, সদর উপজেলার, বাহিরদিয়া গ্রামের আব্দুল খালেক এর পুত্র খালিদ হাসান শুভ (২৫)। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার, উত্তর সুজাপুর গ্রামের মাহবুব আলম এর পুত্র রামিমুর রিয়াল রিমন (২৮)।ফুলবাড়ী থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানাযায় ফুলবাড়ী থানার এসআই মুক্তাদির, কনস্টেবল মাহমুদ কলি, কনস্টেবল আনোয়ার, কনস্টেবল আব্দুর রাজ্জাক, ড্রাইভার কনস্টেবল মুক্তার সহ ডিউটিরত অবস্থায় ফুলবাড়ী নিমতলা মোডে অবস্থান করেছিলেন।

এসআই মুক্তাদির গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদক বিক্রয়ের যোগসাজেশ চলছে।তৎক্ষণাৎ বিষয়টি এসআই মুক্তাদির ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানকে অবগত করলে তার নির্দেশে পুলিশ সদস্যরা সেখানে পৌঁছায়। আসামিগণ পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।গতকাল ২৮ জুলাই শুক্রবার সকাল ১১ টায় ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলামকে মামলার বাদী করে আসামিগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit