রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ি ম্যাচ নিয়ে রহস্য, অপেক্ষায় ভক্তরা পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি

ছাত্ররা কি পড়াশোনা ছেড়ে দিচ্ছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : সকালে (শুক্রবার, ২৮ জুলাই) গণভবনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় ফলাফল দেখে প্রধানমন্ত্রী ছাত্রদের নিয়ে উগ্বেগ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনের ২০ লাখ ৭৮ হাজার ২১৬ পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্রের সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৯.৩২ শতাংশ। অন্যদিকে ছাত্রীর সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৫০.৬৮ শতাংশ। ছেলের সংখ্যা কেন কমে যাচ্ছে, একটু ভেবে দেখা দরকার। এরা কি স্কুলে যাচ্ছে না? পরীক্ষায় ছাত্রদের সংখ্যা কেন কমে গেল? আমার মনে হয়, শিক্ষা মন্ত্রণালয়কে তা ভালোভাবে দেখা দরকার।

এখন ঘরে বসেই পরীক্ষার ফলাফল পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, সবই এখন ডিজিটাল করা হয়েছে। শিক্ষার্থীদের স্কুলে গিয়ে খবর নিতে হয় না; ঘরে বসেই ফলাফল পাওয়া যায়। এ সময় পরীক্ষায় যারা ভালো ফল করেছে, তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আর অকৃতকার্যদের ভেঙে না পড়তেও অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ‘যারা কৃতকার্য হতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। আগামীতে পাস করতে প্রস্তুতি নিতে হবে।’

আর প্রধানমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, ছেলে-মেয়েদের প্রতি বিশেষভাবে নজর দিতে। কারণ, সম্পদের মধ্যে একটাই, যা হলো শিক্ষা, যেটা কেউ কখনও কেড়ে নিতে পারে না। জীবনে যেটা সবসময় প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৩,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit