শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৮৯ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা হলেন, বারাইপাড়া জয়নগর গ্রামের মো সোহাগ ইসলাম, কয়লাখনি পার্বতীপুরের সোহেল রানা, ফুলবাড়ী বিজিবি ক্যাম্প এলাকার জুয়েল রানা জিম, ভাগুলপুর নবাবগঞ্জ এর মোছাঃ রাজিয়া বেগম, মাদিলাহাট ফুলবাড়ীর মোকছেদুল ইসলাম, আটপুকুর ফুলবাড়ীর মাহাফুজ আলম, আফতাবগঞ্জ নবাবগঞ্জ এর সুমন, সজনপুকুর ফুলবাড়ীর তানভীর, চিলাপাড়া ভাগুলপুর নবাবগঞ্জ এর নাজমিন। তারা সকলে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, জরুরী ভিত্তিতে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। যারা ডেঙ্গুতে আক্রান্ত হবেন তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার সার্বক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী দেরকে সার্বিক বিষয়ে তদারক করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত প্রত্যেক রোগীকে পরিচর্যা করা হচ্ছে। তিনি আরও জানান, চিকিৎসা ক্ষেত্রে আমাদের কারো কোন গাফলতি নেই। এটা রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। এছাড়া সাধারণ কোন রোগী চিকিৎসা নিতে এসে হয়রানি যাতে না হয় সে জন্য আমরা প্রত্যেকটি রোগীর প্রতি সজাগ দৃষ্টি রাখছি।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit