বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত দোকানীকে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১০১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত দোকানির মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও খাগড়াছড়ি জেলা প্রশাসক ত্রাণ তহবিল  কর্তৃক বরাদ্ধকৃত নগদ টাকার চেক ও দুই বান্ডিল করে ডেউটিন বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকার চেক ও ডেউটিন তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন,  ও মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গেল ৭ জুলাই বিকালের দিকে আকস্মিক অগ্নিকান্ডে মাটিরাঙ্গা বাজারের সাত ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে যায়। এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। জানা গেছে বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ত্রাণ তহবিল  থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি ব্যবসায়ীকে  দুই বান্ডিল ডেউটিন, নগদ ৬হাজার টাকা করে ৭জনকে ৪২হাজার টাকা প্রদান করা হয়।আমরা সাধ্যমতো আপনাদের পাশে দাড়ানোর চেষ্ঠা করেছি ।অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে ব্যবসায় মনযোগী হওয়ার আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit