বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম

ফুলবাড়ীতে শতাধিক বছরের পুরাতন জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা ব্যবস্থা ॥

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১১৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি শতাধিক বছরের হওয়ায় জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা ব্যবস্থা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি ১৯৬৪ইং সালে স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পর থেকে পুরাতন হওয়ায় ভবনটিতে আর চিকিৎসা ব্যবস্থা করা সম্ভাব হচ্ছেনা। ছাদের প্লাস্টার খুলে পড়ছে, বীমের প্লাস্টার খুলে পড়ছে, দেওয়ার প্লাস্টার খুলে পড়ছে। ভবনটির বিভিন্ন রুমে সংস্কার করে চলানো সম্ভব হচ্ছেনা। এখানে সরকারিভাবে নিয়োগ প্রাপ্ত ডাক্তার, কর্মকর্তা-কর্মচারি সহ ১৮৬ জন থাকলেও বর্তমান মাঠ পর্যায় সহ ৯৪ জন রয়েছে।

এতে হাসপাতালের চিকিৎসা সেবার কার্যক্রম সংকটও চলছে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দিনাজপুর ফুলবাড়ীর মেইনরোডে অবস্থিত হওয়ায় ফুলবাড়ী সংলগ্ন পার্বতীপুর চিরিরবন্দর নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা থেকে প্রতিদিন শতশত রোগী এখানে প্রাথমিক চিকিৎসা সহ সব রকম চিকিৎসা গ্রহণ করছেন। কারণ ফুলবাড়ীর সাথে ৪টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ায় এবং হাসপাতালটি কাছে হওয়ায় রুগিরা এখানে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এছাড়া দূর্ঘটনা কবলিত হলে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে তারপর মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে যাচ্ছেন।

ফুলবাড়িতে দেড় লক্ষ লোকের বসবাস হলেও এই হাসপাতালে বেডের সংখ্যা কম থাকায় চিকিৎসা দিতে চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি শতাধিক বছরের পুরাতন হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার নার্স চিকিৎসা দিচ্ছেন রুগিরা। সারাদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলেও এখানে ভাঙ্গাচুরা ভবন মেরামত না হওয়ায় রুগিরা এই ঘরেই চিকিৎসা নিচ্ছেন। যেকোন মুহুর্তে ছাদ ভেঙ্গে পড়ে দূর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোঃ মশিউর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, আমি যোগদান করার পর এই পুরাতন জরাজীর্ণ ভবনটি কয়েকবার মেরামত করেছি। মেরামত করে এখানে চিকিৎসা ব্যবস্থা দিতে পারছি না।

ছাদে প্লাস্টার খুলে পড়ছে। ওয়ালের প্লাস্টার খুলে পড়ছে। বিমগুলি ভেঙ্গে পড়ছে। এমনকি আমার বসার ঘরটিরও ছাদের প্লাস্টার খুলে পড়ছে। শতাধিক বছরের পুরাতন ভবনটি ভেঙ্গে ফেলে নতুন ভবন নির্মাণ না করলে এখানে যেকোন মুহুর্তে দূর্ঘটনা ঘটতে পারে। তারপরেও সতর্কতার সাথে রুগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছে এই হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী ডাক্তার ও নার্সরা। আমি এলাকার স্বার্থে জরুরী ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে বিষয়টি নেক দৃষ্টিতে দেখার জন্য অবগত করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit