সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের কর্মীসহ নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভানোর সময়ে যাওয়ার সময় চালক স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। এসময় নিয়ন্ত্রণ হারালে ওই গাড়ির চাপায় আরও একজনের মৃত্যু হয়। 

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় চাষাঢ়া সান্তনা মার্কেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ফতুল্লার বিসিকে একটি শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার সময়ে সান্তনা মার্কেটের সামনে চালক হঠাৎ করে অসুস্থ বা স্ট্রোক করেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে আনন্দ গাড়ির নিচে একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-পরিচালক আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ি চালক জাহাঙ্গীর মারা গেছেন।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit