সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বর্ষায় লবণ, চিনি গলে যাচ্ছে? কী ভাবে রাখলে ভাল থাকবে দীর্ঘ দিন?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঠিক করে না রাখলে বর্ষায় অল্প দিনেই নষ্ট হয়ে যায় লবণ, চিনি। জমাট বেঁধেও যায়। বহু দিন সুরক্ষিত রাখবেন কী ভাবে?

সুস্থ থাকতে লবণ, চিনি খাওয়া বন্ধ করেছেন অনেকেই। কিন্তু তাই বলে সেগুলির যত্ন নেবেন না, তা তো হতে পারে না। রান্নায় স্বাদ আনতে লবণ, চিনি অপরিহার্য। তাই রান্নাঘরে যতই কোণঠাসা হোক এই দুই উপকরণ, বর্ষায় লবণ, চিনির চাই বাড়তি যত্ন। এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে লবণ গলে যায়। একই সমস্যা চিনিরও। ঠিক করে না রাখলে অল্প দিনেই নষ্ট হয়ে যায় এগুলি। বর্ষায় লবণ, চিনি সুরক্ষিত রাখবেন কী ভাবে?

বায়ুনিরোধী কৌটোতে রাখুনবাতাস ঢুকতে পারে না এমন কৌটোতে লবণ এবং চিনি ঢেলে রাখুন। কারণ বাতাসের সংস্পর্শে এসেই মূলত দলা পাকিয়ে যায় লবণ। চিনিও গলতে শুরু করে। এমন কৌটোয় লবণ, চিনি রাখা জরুরি যেখানে সহজে বাতাস পৌঁছতে পারে না।

 

শুকনো জায়গায় রাখুন

 

লবণ, চিনির কৌটো সাধারণত রান্নাঘরেই থাকে। তবে রান্নাঘরের এমন জায়গায় রাখুন, যে স্থানটি শুকনো। গ্যাস, বেসিন কিংবা ফ্রিজের কাছাকাছি এগুলি রাখবেন না। তাতে এগুলি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে।

শুকনো চামচ ব্যবহার করুন

লবণ, চিনি কৌটো থেকে বার করে রান্নায় দেওয়ার সময়ে শুকনো পরিষ্কার চামচ ব্যবহার করুন। চামচ ভিজে থাকলে পানি লেগে এগুলি খারাপ হয়ে যেতে পারে। তবে তাই বলে চামচ না ধুয়ে লবণ, চিনির কৌটোতে ঢোকাবেন না। ধোয়ার পর ভাল করে মুছে নিন।

ভেজা হাতে ধরবেন না

শুধু শুকনো চামচ নয়, ভিজে হাতেও লবণ, চিনি তুলবেন না। রান্না করতে করতে অনেক সময় তাড়াহুড়োয় লবণ, চিনির কৌটোয় হাত চলে যায়। চামচ ব্যবহারের কথা তখন আর মনে থাকে না। বর্ষাকালে এগুলি ভাল রাখতে এই বিষয়ে সতর্ক থাকা জরুরি।

 

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit