মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

একই দিনে হারের স্বাদ পেলেন মুশফিক-তাসকিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন মুশফিকুর রহিম। তার ২৩ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে বুলাওয়ে ব্রেভসকে হারিয়েছিল জোবার্গ বাফেলোস। তবে এবার আর পারলেন না। একই দিনে হারের স্বাদ পেতে হয়েছে তাসকিন আহমেদকেও। জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি–টেন টুর্নামেন্টে গতকাল রাতের ম্যাচে ডারবান কালান্দার্সের কাছে ৭ উইকেটে হেরেছে মুশফিকের দল। তবে অষ্টম ওভারে আউট হওয়ার আগে ১২ বলে ১৯ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অভিজ্ঞ ডানহাতি ব্যাটার। একই দিনে কেপটাউনের কাছে ৮ উইকেটে হেরেছে তাসকিনের বুলাওয়ে ব্রেভস।

হারারেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে জোবার্গ। দলে স্মিথ, মোহাম্মদ হাফিজ, ইউসুফ পাঠানের মতো বিধ্বংসী ব্যাটার থাকা সত্ত্বেও বড় রানের দেখা পায়নি দলটি। যা একটু ঝড় তুলেছেন ইংলিশ ব্যাটার টম ব্যান্টন। তার ৩১ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে ১০ ওভারে ৯৮ রান তুলতে পারে জোবার্গ। জবাবে আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৪১ রানের ইনিংসে ভর করে টপকে যায় ডারবান।  

একই মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামে বুলাওয়ে। কিন্তু দলটির ব্যাটাররা এই ম্যাচে হাত খুলে খেলতে পারেননি। অধিনায়ক সিকান্দার রাজা খেলেন ১৮ বলে ১৭ রানের ইনিংস। তাতে ৮৬ রানের সংগ্রহ পায় বুলাওয়ে। এরপর বল হাতে প্রথম ওভারেই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান তাসকিন। কিন্তু শেষ পর্যন্ত কেপটাউনকে থামানো যায়নি। আগের দুই ম্যাচে ৪ উইকেট তুলে নেওয়া তাসকিন এই ম্যাচে বল হাতে ১৮ রান খরচে ১ উইকেট নিয়েছেন। আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে মুশফিকের দল জোবার্গ। অন্যদিকে তাসকিনের বুলাওয়ে তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit