রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভা বাড়ায়না মাঠির ক্ষয়রোধ করে তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

শনিবার বিয়ানীবাজার উপজেলায় কাকুরা বাজারে সরকারি আশ্রয়ণ প্রকল্পে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১হাজার চারা রোপন ও বিতরণ করা হয়। উক্ত বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাইজুল ইসলাম পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

এসাইন এসিসটেন্ড গভর্নর পিপি আলাউদ্দিন সাব্বির, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান আফসার উদ্দিন আহমদ পিএইচএফ, রোটারিয়ান পিপি এম এ রহিম আরএফএসএম, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ আরএফএসএম, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী পিএইচএফ, রোটারিয়ান ইমদাদ হোসেন আরএফএসএম, রোটারিয়ান শিশির রঞ্জন সরকার আরএফএসএম, স্থানীয় ইউপি সদস্য কয়েছ আহমদ, রুমান আহমদ, আলমগীর কবির প্রমুখ।

ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমানের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে অন্যতম হলো বৃৃক্ষ রোপন কর্মসূচী এরই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের ৫হাজার চারা গাছ রোপন এবং বিতরণের লক্ষ মাত্রা নির্ধারণ করে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit