শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার ভেতরে ক্লাস্টার বোমা ছুড়লো ইউক্রেন!

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২২ জুলাই) বেলগরোদের গভর্নর ভিচেস্ল্যাভ গ্ল্যাডকভ টেলিগ্রাম বার্তায় বলেন, শুক্রবার বেলগরোদের ঝুরাভলেভকা গ্রামে ইউক্রেনীয় সেনারা ২১টি গোলাবর্ষণ এবং বিভিন্ন রকেট লঞ্চার থেকে ৩টি ক্লাস্টার বোমা ছুড়েছে। এদিকে বৃহস্পতিবার (২০ জুলাই) হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে মার্কিন ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে।

তিনি জানান, রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থানে মার্কিন ক্লাস্টার বোমা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে। এর আগে, মানবিক সংকট নিয়ে উদ্বেগকে তোয়াক্কা না করে ইউক্রেনে ভয়ংকর মারণাস্ত্রটি পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ক্লাস্টার বোমার ব্যবহার ১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ। এই ধরনের বোমা আঘাত হানার পর বিস্তৃত এলাকাজুড়ে মানুষকে নির্বিচারে হত্যা করতে পারে এবং এটি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
 
কিন্তু ইউক্রেনে গোলাবারুদের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র এই বোমা কিয়েভকে সরবরাহ করতে সম্মত হয়। যদিও ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে, এই বোমাগুলো শুধুমাত্র রাশিয়ান শত্রু সৈন্যদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। ইউক্রেনের দাবি, তারা এই বোমা রাশিয়ায় ব্যবহার করবে না।  অন্যদিকে রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনে এসব বোমা ব্যবহারের অধিকার মস্কো রাখে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
 
গত ১৩ জুলাই ইউক্রেন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে আসা ক্লাস্টার বোমার চালান তাদের কাছে পৌঁছেছে। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইউক্রেনের ভূখণ্ডে অবস্থানরত রুশ সেনাদের হটাতে ক্লাস্টার বোমা ব্যবহার করবেন। তবে তারা কোনোভাবেই এসব বোমা রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করবে না।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit