শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

বিজয়নগরে চিশতী মঞ্জিলের বাৎসরিক আধ্যাত্মিক মহোৎসব অনুষ্ঠিত 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৮১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারো খাজাদের খাজা মঈনুদ্দিন হাসান চিশতী মর্যাদায় আপনি সমগ্র ভূ-খণ্ডের অলিগণের অগ্রগণ্য হয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের অবস্থিত চিশতী মঞ্জিলের বাৎসরিক আধ্যাত্মিক মহোৎসব। 
২১ জুলাই শুক্রবার উপজেলা কাশিনগর চিশতী মঞ্জিল প্রাঙ্গণে গদ্দিনিশী পীর সাহেব শাহ সূফী ইমদাদুল্লাহ চিশতীর সভাপতিত্বে বিকাল থেকে মিলাদ মাহফিল  শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলে। তার পরে কিছু সময় বিরতি দিয়ে শুরু হয় আধ্যাত্মিক সঙ্গীত। যা চলে ভোর ৪ টা পর্যন্ত। আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করেন রাজু মন্ডল ও ইয়ামিন সরকার। 
এসময় উপস্থিত ছিলের সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ও বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুনির্মল সাহা, সাধারণ সম্পাদক এমদাদ সাগর সিনিয়র সহ সভাপতি মোঃ বাবুল মিয়া, বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর প্রচার সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ শাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 সার্বিক তত্বাবধানে ছিলেন চিশতী মঞ্জিলের ভাইস চেয়ারম্যান মোঃ সাইমন মিয়া, বাইজিদ চিশতীসহ চিশতী মঞ্জিলের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। চিশতী মঞ্জিলের বাৎসরিক আধ্যাত্মিক মহোৎসবকে কেন্দ্র করে এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিশতিয়া তরিকার আলেম উলামা ও ভক্তবৃন্দসহ হাজারো মানুষের সমাগম ঘটে।

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit