শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

সুইডেনে বারবার কোরআন অবমাননায় বাংলাদেশের নিন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : সুইডেনে পবিত্র কোরআনের প্রকাশ্যে অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, সুইডেনে পবিত্র কোরআনের প্রকাশ্যে অবমাননার আরেকটি ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের ইসলামফোবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তির বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে।  

ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত ও সম্মান করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সকলকে অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে। 

এর আগেও সুইডেনের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ নিন্দা জানিয়েছিল। ওই ঘটনার প্রতিবাদে ঢাকার সুইডিশ দূতাবাসের কূটনীতিককে তলবও করা হয়েছিল। এরপর গত ২০ জুলাই সুইডেনে আবারও কোরআনের অবমাননা করা হয়েছে। এ ঘটনায়ও নিন্দা জানিয়ে বিবৃতি দিল বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit