শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

সেনাবাহিনীকে জনগণের আস্থা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : জাতির পিতার হাতে গড়া সেনাবাহিনী জনগণের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে তা ধরে রাখার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে সেনাবাহিনীর দফতরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৩’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান। প্রযুক্তির পাশাপাশি সেনাসদস্যদের পেশাগত মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচিত করার নির্দেশ দেন। দেশের যে কোনো দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে বলেও জানান শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাগণের সাথে ফটোসেশনে অংশগ্রহণ নেন। সে সঙ্গে পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

এই সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধনে ১ম পর্বের এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লে. কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

 

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit