রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, সর্বোচ্চ সতর্কতা জারি করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা  তীব্র গরমে রানীশংকৈলে অতিমাত্রায় লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহকরা । কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন স্থাপনা ধ্বংসের দাবি ইরানের বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র? মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ক্যাডার ১৩২০, নন-ক্যাডার ২০১ জন দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির

“দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মোড়ক উম্মোচন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১১৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের কৃতি সন্তান তরুণ লেখক মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী লিখিত “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।গত বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে ঢাকার মিরপুরস্থ জামিআ রাব্বানিয়া নূরুল উলুম মাদরাসার মিলনায়তনে এ মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারী মাওলানা ফখরুদ্দীন।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সূচনা বক্তব্যে “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের লেখক মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী বলেন, নামায অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত। তাই সঠিকভাবে নামাযের রুকনগুলো আদায় করার জন্য মাসআলাগুলো জানাও আবশ্যক।

লেখক বলেন, নামাযের কিছু ক্ষেত্রে মাযহাবগত ভিন্নতা রয়েছে। নিঃসন্দেহে সকল মাযহাবের নামাযই দলীলের আলোকে সুন্নাহ মোতাবেক আদায় হচ্ছে। কিন্তু আমরা যেহেতু হানাফী মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী নামায আদায় করে থাকি, তাই উক্ত বইটিতে আমি হানাফী মাযহাবের মাসআলা ও দলীলের আলোকে সুন্নাহ সম্মত পদ্ধতিগুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছি। যাতে করে সাধারণ মুসল্লিগণ কোন প্রকার সন্দেহ বা সংশয় ছাড়াই সুন্দরভাবে নামায আদায় করতে পারেন। তিনি আরও বলেন, আমি আশাবাদী বইটি সকলেই সংগ্রহ করে রাখবেন এবং পড়বেন ইনশাআল্লাহ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামিয়াতুন নূর আল কাসেমীর প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, “দলীলের আলোকে আমাদের নামায” বইটি সর্বসাধারণ মুসল্লিদের জন্য খুব উপকারী, সবারই এই বই সংগ্রহে রাখা উচিত যাতে করে কোন বাতিল আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষন একাডেমির মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান সিকদার কাসেমী বলেন, যুগ যুগ ধরে বাতিল ফিরকারা ইসলামের বিরুদ্ধে কাজ করে আসছে। আর আহলে হাদীসরা ১৮৬৩ থেকে মানুষের মধ্যে সহীহ হাদীস পালনের নামে সাধারন মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, তাই “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মত বাতিলদের বিরুদ্ধে ছোট ও সংক্ষিপ্ত আরও বই প্রয়োজন।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, নামায যদি সুন্দরভাবে পড়তে পারেন তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। এসময় তিনি লেখককে উৎসাহিত করেন এবং দোয়া করেন।

দেওয়ান মসুদ রাজা চৌধুরী ও লন্ডনের বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত “দলীলের আলোকে আমাদের নামায” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মুফতী মোস্তফা কামাল, মুফতী জাবের কাসেমী, মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, মুফতী সুলতান মাহমুদুর রহমান, মাওলানা শাহ আলম, মাওলানা জিসান তাকি, মাওলানা ফাহাদ আল ইসলাম, মুফতী আরিফুর রহমান প্রমূখ।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit