শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও রিতা রায়ের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৪৯৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলার ৩ নং কাজীহাল ইউনিয়নের রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও আয়া রিতা রানী রায়ের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্নের ষড়যন্ত্র ও অবকাঠামো ধ্বংস সহ এলাকাবাসীকে প্রভাবিত করে বিক্ষোভ ও মানববন্ধনের প্রতিবাদে ফুলবাড়ী শিক্ষক সমিতির কার্যালয়ে গতকাল শুক্রবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেন প্রধান শিক্ষক চন্দ কুমার রায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাসুদ, সহকারী শিক্ষক চঞ্চল, সহকারী শিক্ষক ধীমান ও সহকারী শিক্ষক নুপুর সহ শিক্ষক সমিতির সদস্যম রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সদস্য, ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক, চকমথুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান কনক সহ প্রায় ৪০ জন শিক্ষক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ও রিতা রায় বলেন, একটি দুষ্টচক্র বিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত করতে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই বানোয়াট ও কাল্পনিক তথ্যের ভিত্তিহীন অভিযোগ তুলে বলেন এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনাদের অনুসন্ধানী চোখে এ ষড়যন্ত্রকারী গ্রুপের মুখোশ উন্মোচন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানটির ক্ষতিসাধনের জন্য যারা এমন জঘন্য নিন্দনীয় কাজটি করে চলেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে সবার সহযোগিতা দাবি করেছেন শিক্ষকবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit