সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

লইট্টা মাছ দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা ফিশ ফ্রাই!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১১৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফিশ ফ্রাই বেশিরভাগ সময় ভেটকির ফিলে দিয়ে বানানো হয়। কিন্তু কখনও লইট্টা মাছের ফিশ ফ্রাই খেয়েছেন কি? ভেটকির মতোই লইট্টা মাছের ফিশ ফ্রাইও খেতে বেশ সুস্বাদু। দেখলে বোঝাই যাবে না যে কিসের ফ্রাই খাচ্ছেন! বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। দেখে নিন রেসিপি।

উপকরণ: লইট্টা মাছ, ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আদা ও রসুন বাটা, পাতিলেবুর রস, কাসুন্দি, ব্রেড ক্রাম্বস।

তৈরির পদ্ধতি: মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিন। মাছের সব কাঁটা বের করে দেবেন। মাঝারি সাইজের মাছ হলে গোটা মাছেই ফিশ ফ্রাই তৈরি করা যাবে। তবে বড় সাইজের মাছ হলে মাঝ বরাবর কেটে দুই টুকরো করে নিন। কাঁটা ছাড়ানো  মাছে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যে অনেকটা পানি বেরিয়ে এসেছে। পানিটা ফেলে দিন।এবার মাছে গোলমরিচ গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস এবং কাসুন্দি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রাখুন। অন্য একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো এবং লবণ একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে। এতে কিন্তু পানি দেবেন না।

 

লইট্টা মাছের পিসগুলি এই ময়দার মিশ্রণে উল্টেপাল্টে ভালো ভাবে কোট করে নিন। ময়দা মাখানো মাছ আলাদা একটি থালায় সাজিয়ে রাখুন। বাটিতে যে অতিরিক্ত ময়দা-কর্নফ্লাওয়ারের মিশ্রণ পড়ে থাকবে তাতে সামান্য পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিন। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস, লবণ এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন।

 

মাছের পিসগুলি প্রথমে ব্রেড ক্রাম্বসে কোট করে নিন। তারপর ময়দার ব্যাটারে চুবিয়ে ফের ব্রেড ক্রাম্বস মাখান। এই ভাবে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। কড়াইতে তেল গরম করে লালচে করে ভেজে নিন মাছগুলো। ব্যস, তৈরি হয়ে গেল লইট্টা মাছের ফিশ ফ্রাই। কাসুন্দি এবং স্যালাড সহযোগে পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit