সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

আটোয়ারীতে টিসিবি পণ্যের সাথে এবার যুক্ত হয়েছে চাল

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৮৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে টিসিবি কার্ডের নিয়মিত পণ্যগুলোর পাশাপাশি এবার যোগ হলো চাল। খোলা বাজারে বিক্রি কার্যক্রম ওএমএস-এর জন্য বরাদ্দ করা চাল থেকে পাঁচ কেজি করে দেওয়া হচ্ছে এই কার্ডের উপকারভোগীদের। প্রতি কেজির দাম নেওয়া হচ্ছে ৩০ টাকা। বুধবার ও বৃহস্পতিবার ( ১৯ ও ২০ জুলাই ) উপজেলার ৬ ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। এই টিসিবি পণ্যের সাথে এবার যোগ হয়েছে ৫ কেজি চাল। তবে টিসিবি পণ্যের সাথে এখন আর চিনি দেওয়া হচ্ছে না।

চিনি না দেওয়ার কারণ জানতে চাওয়া হলে, টিসিবি ডিলার মেসার্স মানিক এন্ড ট্রেডার্সের স্বত্বাধিকারী বলেন, টিসিবি’র চিনি সরবরাহ না থাকায় ডিলাররা টিসিবি’র উপকারভোগীদের মাঝে অন্যান্য পণ্যের সাথে চিনি দিতে পারছেন না। চিনি দিতে ডিলারদের কোন সমস্যা নেই। টিসিবি বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, উপজেলায় ৬ ইউনিয়নে মোট ৬,১১৭ জন টিসিবি ফ্যামিলি কার্ডধারী। এরমধ্যে মির্জাপুর ইউনিয়নে ১,২৫৩ জন, তোড়িয়া ইউনিয়নে ৭৮২ জন, আলোয়াখোয়া ইউনিয়নে ১১৫৮ ন, রাধানগর ইউনিয়নে ১২০৬ জন, বলরামপুর ইউনিয়নে ৯২০ জন ও ধামোর ইউনিয়নে ৭৯৮ জন টিসিবি’র উপকারভোগী রয়েছেন।

উপকারভোগীরা প্রতি কার্ডে ১০০/- টাকা লিটার দরে ২ লিটার সোয়াবিন তেল, ৬০/- টাকা দরে ২ কেজি মসুর ডাল এবং ৩০/- টাকা কেজি দরে ৫ কেজি চাল পাচ্ছেন। টিসিবি’র পণ্য বিতরণের সময় একজন সরকারি কর্মকর্তা সার্বক্ষনিক সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে দায়িত্ব পালন করেন। টিসিবি বিক্রয় কেন্দ্রগুলোতে উপজেলা নির্বাহী অফিসার নিজেই পর্যবেক্ষণ করেন।

ইউএনও বলেন, টিসিবি’র কোন ডিলার ওএমএস এর খাদ্যশস্য বিক্রয়ে কোন প্রকার অনিয়ম করলে বাণিজ্য মন্ত্রনালয় টিসিবি’র ঐ ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্ব এখন রাশিয়া- ইউক্রেন যুদ্ধের সংকট ও কভিড মহামারীর সংকট মোকাবেলা করছে।  এ পরিস্থিতিতেও বাংলাদেশ এ অঞ্চলের মধ্যে অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে বাংলাদেশে ফিরে এসেছিলেন।

তিনি প্রথম তৎকালীন যুদ্ধ পরবর্তী সংকটে টিসিবি’র মাধ্যমে ফ্যামিলি কার্ডে এ ধরনের রেশনিং চালুৃ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৈশি^ক সংকটের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। সাশ্রয়ী মূল্যে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীরা মহাখুশি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit