শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

এম্বুল্যান্সেই মিললো ১৬৩ বোতল মদ, আটক ১

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২০৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এম্বুল্যান্সে করে মাদক পাচার কালে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এর সাথে যুক্ত থাকায় চালক মো. বাবুল মিয়া (৪২) কে আটককেও করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে দুর্গাপুর পৌরসভার খরস এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এম্বুল্যান্স (ঢাকা মেট্রো চ-৫১-২৯০১) এর ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যান। এ-সময় এম্বুল্যান্স চালককে আটক করে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit