শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

নবাবগঞ্জ থেকে (দিনাজপুর) এম সাজেদুল ইসলাম(সাগর)
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩১৬ Time View

নবাবগঞ্জ থেকে (দিনাজপুর) এম সাজেদুল ইসলাম(সাগর) : দিনাজপুরের নবাবগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা “মা” এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী কোচর সাথে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় ৯ জন আহত দিনাজপুর এম এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৮জুলাই) রাত সাড়ে ৩ টার দিকে দিনাজপুর – গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ারহাট টুলটুলি পাড়া নামকস্থান এই ঘটনা ঘ টে।নিহতরা হলেন,বালুবাহী ট্রাকে ড্রাইভার পাবনা সাঁথিয়া উপজেলা আকরাম হোসেন (৩৫ ) এবং কোচর যাত্রী দিনাজপুর পার্বতীপুর উপজেলা আর জি দেবীপুর এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাতি রহমতারা (১২)।

আহতরা হলেন,দিনাজপুর সদর নুনায়েজ চাকলাহাট এলাকার বাসের যাত্রী মোছাঃ মর্জিনা আক্তার (৩৫),মোঃ শাহিন আলম (৪০), মোছাঃ শাম্মী আক্তার (০৫), সায়েম বাবু (০৩),ঠাকুরগাঁও পীরগঞ্জ কালঞ্চার মোছাঃ রাশেদা বেগম (৪৫),পাবনা সাথিয়া উপজেলার নারিন্দার মোঃ সোহেল রানা (৩৫), ফুলবাড়ী চকচকা গ্রামের মোঃ সজিব (১৯)সহ অজ্ঞাতনামা ০২ জনসহ মোট ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদ হাসান জানান,ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী বাস “মা” এন্টারপ্রাইজ নামের একটি কোচ আসতেছিল।এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৩ টার দিকে উপজেলা চড়ারহাট টুলটুলিপাড়া নামকস্থানে ট্রাক ও কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও এক শিশু নিহত হন। তিনি আরও বলেন,ক্ষতিগ্রস্ত ট্রাক এবং বাসটিকে উদ্ধার করে রাস্তা চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক চালক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে যান চলে আসো স্বাভাবিক আছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit