বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দুই কিস্তিতে পাকিস্তান যাবে বাংলাদেশ, খেলবে ৮ ম্যাচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী দুই মৌসুমের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ সেই সূচি প্রকাশ করেছে বাবর আজমদের ক্রিকেট বোর্ড। সেখানে দেখা গেছে বাংলাদেশের সফর রয়েছে দেশটিতে। দুই কিস্তিতে তিন ফরম্যাটের আট ম্যাচে খেলবে টাইগাররা।

প্রকাশিত পিসিবির সূচি অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ দলের পাকিস্তান সফর রাখা হয়েছে। তখন দুই টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এরপর ২০২৫ সালের মে মাসেও বাংলাদেশ দলের পাকিস্তান সফরসূচিতে রেখেছে পিসিবি। তখন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এফটিপিতে কিছু পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। সেই সূচি পিছিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে নেওয়া হয়েছে।

সংশোধিত সূচি অনুসারে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সরাসরি নিউজিল্যান্ডের বিমান ধরবে পাকিস্তান দল। এপ্রিলে পিএসএল শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান । আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই সিরিজ খেলবে পাকিস্তান।

পিসিবির সংশোধিত সূচিতে পাকিস্তান এখন থেকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত এই সংস্করণে ১৯ ম্যাচ খেলবে। এর মধ্যে ১০ ম্যাচই পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে—যার ৫টি ঘরের মাঠে, বাকি ৫টি প্রতিপক্ষের মাঠে। অন্য ৯ ম্যাচের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৪টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ খেলবে পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit