শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনদের মাঝে ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়িতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থ- সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১.৩০টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে হলরুম চত্বরে মোট ৮৩ জন সুফলভোগীদের মাঝে ষাঁড় বাছুর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ফুলবাড়ী ভেটনারী সার্জন নিয়ামত আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলধবাড়ী প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ রবিউল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, এই সরকারের সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও পিছিয়ে নেই, তাদের জীবন মান উন্নয়নে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

এ বিষয়ে ফুলবাড়ী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম জানান বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট ৮৩ জনগণকে এই ষাঁড় বাছুর দেওয়া হয়েছে। ষাঁড় বাছুর গুলো রাখার জন্য গোয়াল ঘর তৈরির সামগ্রীও দেওয়া হবে।এবং যদি কোন বাছুর ১৪ দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় তাহলে সেই বাছুরের পরিবর্তে অন্য একটি বাছুর দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit