শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

কেশবপুর উপজেলায় যুবলীগের প্রস্তুতি সভা 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩২৪ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নীতকরণের লক্ষে আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে কেশবপুর উপজেলা যুবলীগের এক প্রস্তুতি সভা রবিবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী ও সদস্য বেলাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

যশোর জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, যুগ্ম-আহ্বায়ক আল হেলাল সরদার, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইন, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, যুগ্ম-আহ্বায়ক রেজোয়ান হোসেন লিটন, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা প্রমুখ। সভায় আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে কেশবপুর উপজেলা যুবলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit