শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

দেশের চিফ স্কাউট হিসেবে দীক্ষা নিলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৬৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বঙ্গভবনে রাষ্ট্রপতিকে দীক্ষা বাক্য পাঠ করান ও স্কাউট ব্যাজ পরিয়ে দেন। এসময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতিকে স্কার্ফ পরিয়ে দেন। 

তিনি বলেন, স্কাউট কার্যক্রম ছেলে-মেয়েদের নীতি-নৈতিকতা শিক্ষা দেয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি স্তরে নেতৃত্বের বিকাশ অত্যন্ত জরুরি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্কাউটসের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই নেতৃত্ব বিকাশের যাত্রা শুরু হতে পারে।

প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে স্কাউটদের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, স্কাউটরা যাতে দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে নিজেদের কাজে লাগাতে পারে সেজন্য তথ্যপ্রযুক্তিসহ উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এ বিষয়ে স্কাউট নেতাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি।

দেশকে সন্ত্রাস, দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে স্কাউটদের ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খানসহ স্কাউট নেতারা দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit