রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

এবার হিরো আলমের কণ্ঠে ‘ও প্রিয়তমা’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়ক বালামের কণ্ঠে বা ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের লিপে নয়, ‘ও প্রিয়তমা’ গানটি এখন হিরো আলমের কণ্ঠে। এবার হিরো আলম নিজেই গাইলেন ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত জনপ্রিয় ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি। গতকাল শনিবার হিরো আলমের ফেসবুক পেইজে গানটি প্রকাশ করা হয়।

গানটি প্রকাশের ১৫ ঘণ্টায় দেড় মিলিয়নের বেশি দর্শক দেখেছে। যদিও গানের মন্তব্য ঘরে নেতিবাচক মন্তব্যই বেশি করছেন নেটিজেনরা। এদিকে, নির্বাচনের আগে হঠাৎ গান মুক্তির বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আগামীকাল ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের আগে হাতে একটু সময় পেয়েই গানটি করেছি। দেখলাম এবার ঈদে মুক্তি পাওয়া এই গানটি বেশ ভালোভাবে নিয়েছে দর্শক। আমার নিজেরও ভালো লেগেছে, তাই একটু গাওয়ার চেষ্টা করেছি। আশা করি দর্শকেরও ভালো লাগবে। এতদিনতো সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম- তাই সবাইকে একটু বিনোদন দিতে আমার এই প্রয়াস।’

উল্লেখ্য, এবার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি খুবই অল্প সময়ে অনেক বেশি দর্শক দেখেছে এবং তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বালাম ও কোনালের গাওয়া এই গানটি এখন সবার মুখে মুখে। এই গানের সঙ্গে দেশ–বিদেশের নানা প্রান্ত থেকে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছেন। বানাচ্ছেন টিকটক, শর্টস ও রিলস। গানটি অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে। দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলকও ছুঁয়েছে এই গান।

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit