শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বিশ্বকবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এলাকাগুলোর মধ্যে অন্যতম মাছিমপুর মণিপুরী পাড়া—জেলা প্রশাসক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩০১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এলাকাগুলোর মধ্যে অন্যতম নগরীর মাছিমপুর মণিপুরী পাড়া। এখানে আসতে পেরে আমি মুগ্ধ হয়েছি। আরো মুগ্ধ হয়েছি এখানে পরিদর্শনে আসার খবরে আয়োজকদের আতিথেয়তা পেয়ে।গত শুক্রবার সন্ধ্যায় নগরীর মাছিমপুরে রবীন্দ্র ভাস্কর্য পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।মাছিমপুরে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন পরিষদের সভাপতি মনিসেনা সিংহের সভাপতিত্বে জেলা প্রশাসক আরো বলেন, কবির সিলেটের প্রতি ভালোবাসা বিভিন্ন লেখায় পাওয়া যায়।

বিশেষ অতিথির ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী।মাছিমপুরে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক সুনীল সিংহের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সম্পাদক সাংবাদিক সংগ্রাম সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ। বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি শামসুল ইসলাম সেলিম, সিনিয়র সাংবাদিক আল আজাদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এ এম কাসেম, এনডিসি আহসানুল আলম।সভার শুরুতে প্রধান অতিথিকে শতবর্ষ উৎসবের উত্তরীয় আর অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। পরে প্রধান অতিথিকে মণিপুরী সম্প্রদায়ের বিখ্যাত খেশ (লাসেম্বী) ও শুভেচ্ছা স্মারক তুলে দেন মাছিমপুরে রবীন্দ্রনাথ উৎসব উদযাপন পরিষদের সভাপতি মনিসেনা সিংহ।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৩/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit