শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মাও: আব্দুল মতিন ধনপুরী’র স্মরণে আলোচনা ও দু’আ মাহফিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৫৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শায়খুল হাদিস হজরত মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী বলেছেন, মাওলানা আব্দুল মতিন ধনপুরী আজীবন ইসলামের খেদমত করে গেছেন। তিনি ছিলেন একজন আলেমেদ্বীন। তাঁর অজ¯্র শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাদের মাঝেই তিনি আজীবন বেচে থাকবেন।

তিনি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের বর্ষীয়ান আলেমেদ্বীন, ইসলামি রাজনীতির আদর্শ ব্যক্তিত্ব, নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব শায়খুল হাদিস হজরত মাওলানা আব্দুল মতিন ধনপুরী রাহ.-এর স্মরণে শায়খ মাওলানা আব্দুল মতিন ধনপুরী রাহ. ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আব্দুল মতিন আমাদের সকলের মাঝে যুগ যুগ ধরে একজন ইসলামের খাদেম হিসেবে বেঁচে থাকবেন। আমাদের উচিত তাঁর অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নেয়া।শায়খ মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জীর সভাপতিত্বে আলোচনা সভা ও দু’আ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শায়খুল হাদিস হযরত মাওলানা হাফিজ মনসুরুল হাসান রায়পুরী, হযরত মাওলানা শায়খ রেজাউল করিম জালালী।

মাহফিল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ কাওছার আলী ও সহকারি সদস্য সচিব মাওলানা মো. মনযুর আহমদের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা ফজলুল করিম মিনহাজ, হাফিজ আব্দুল্লাহ ফাহমিদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী, মাওলানা কুতুব উদ্দিন চৌধুরী সিরাজী, মাওলানা মুতাসিমবিল্লা জালালী, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, সৈয়দ আহমদ আলী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা কাজী রশীদ আহমেদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জহুরুল হক, মাওলানা মুফতী ফয়জুল হক জালালাবাদী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী।

 

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৩/সকাল ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit