বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ওয়াগনারে নতুন নেতৃত্ব আনছেন পুতিন?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভাড়াটে বেসরকারি সামরিক গোষ্ঠীর দল ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের কাছে দলটির নতুন নেতৃত্ব হিসেবে আন্দ্রে ট্রোশেভ নামে একজন অবসরপ্রাপ্ত সেনার নাম প্রস্তাব করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সাক্ষাৎকারের জের ধরে এ তথ্য জানিয়েছে রুশ পত্রিকা কমার্স্যান্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।

এতে করে গত মাসে ব্যর্থ বিদ্রোহের পর থেকে ওয়াগনার দলের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন এবং ভাড়াটে এই দলটির সিনিয়র যোদ্ধাদের মধ্যে বিভক্তি তৈরি করেছেন বলে মনে করা হচ্ছে বলছে পত্রিকাটি।

গত মাসের ওয়াগনার বিদ্রোহের পতনের পাঁচ দিন পরে পুতিনের সাথে প্রিগোজিন এবং কয়েক ডজন সিনিয়র ওয়াগনার যোদ্ধার বৈঠকের কথা জানা যায়। যেখানে সিনিয়র ওয়াগনার যোদ্ধাদের সরাসরি কমান্ডারের অধীনে লড়াই চালিয়ে যাওয়াসহ একাধিক কর্মসংস্থানের প্রস্তাব দেন পুতিন। সেখানে অনেকেই সেই প্রস্তাব ইতিবাচকভাবে নিয়েছিলো বলে সাক্ষাৎকারে জানায় পুতিন।

কে এই আন্দ্রে ট্রোশেভ?

ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রান্স দ্বারা প্রকাশিত কিছু নথি অনুসারে সিএনএন জানায়, আন্দ্রে ট্রোশেভ হলেন অবসরপ্রাপ্ত রাশিয়ান কর্নেল এবং ওয়াগনার গ্রুপের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং নির্বাহী পরিচালক।

১৯৫৩ সালের এপ্রিলে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

সিএনএন জানায়, আন্দ্রে ট্রোশেভ সিরিয়ায় ওয়াগনার গ্রুপের সামরিক অভিযানের সাথে সরাসরি জড়িত। তিনি বিশেষ করে দেইর ইজ-জোর এলাকায় জড়িত ছিলেন।

ইউক্রেন চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ট্রোশেভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

এদিকে, বর্তমান ওয়াগনার প্রধান প্রিগোঝিনের ভাগ্য অস্পষ্ট রয়ে গেছে। ব্যর্থ অভ্যুত্থানের পরে বেলারুশিয়ান রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় একটি চুক্তির অংশ হিসাবে বেলারুশ চলে যান তিনি। কিন্তু গত সপ্তাহে বেলারুশিয়ান রাষ্ট্রপতি সিএনএনকে জানান, যে ওয়াগনার নেতা বর্তমানে রাশিয়াতেই আছেন। যদিও প্রিগোজিনকে ২ জুন থেকে জনসমক্ষে দেখা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit