বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ওয়াগনার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে সৈন্যের গ্রুপ ওয়াগনারের প্রশিক্ষকরা বেলারুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছেন।

রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনারের ব্যর্থ বিদ্রোহের পর গ্রুপের ভবিষ্যৎ নিয়ে কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর বেলারুশ শুক্রবার এ কথা জানিয়েছে।

ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে চলে যাবেন- রাশিয়ার সঙ্গে এ চুক্তিতে তাদের স্বল্পকালীন বিদ্রোহের ইতি ঘটে।

তবে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো চলতি মাসের প্রথম দিকে বলেছিলেন, কোনো ওয়াগনার যোদ্ধা এখনো বেলারুশে আসেনি। তার এ কথায় চুক্তি নিয়ে সংশয় দেখা দেয়।  
শেষ পর্যন্ত বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার নিশ্চিত করেছে যে, কিছু ওয়াগনার যোদ্ধা বেলারুশে এসে পৌঁছেছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আসিপোভিচির কাছে আঞ্চলিক প্রতিরক্ষা সৈন্যদের ইউনিট প্রশিক্ষণ নিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনারের যোদ্ধারা বিভিন্ন সামরিক শাখায় প্রশিক্ষক হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিয়েছে ওয়াগনার বাহিনী। পূর্ব ইউক্রেনের বাখমুতে লড়াইয়ে বড় ভূমিকাও রাখে এ বাহিনী। তবে অস্ত্র সরবরাহে ঘাটতির অভিযোগ নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ওয়াগনারপ্রধানের প্রকাশ্য বিরোধ তৈরি হয়।

এমনকি ওয়াগনার প্রধান রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তার দলের সৈন্যদের উপর বিমান হামলারও অভিযোগ করেন।

ওয়াগনার প্রধান ঘোষণা দেন, তিনি যে কোনো মূল্যে রাশিয়ান সেনাবাহিনীর নেতৃত্বের পতন ঘটাবেন। এক পর্যায়ে ইউক্রেন সীমান্ত পাড়ি দিয়ে রোস্তভ-অন-দন শহরের সামরিক সদর দপ্তর দখলে নেন। এর পর তিনি বাহিনী নিয়ে মস্কোর দিকে রওনা হন। রাশিয়ার কয়েকটি শহর ও সামরিক স্থাপনার দখলও নেন।

কিন্তু রাজধানী থেকে মাত্র ২শ’ কিলোমিটার দূরে অবস্থানকালে বেলারুশের সঙ্গে তার চুক্তির খবর আসে এবং লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোজিন অভিযান বন্ধে রাজি হন।

এর বিনিময়ে তিনি ও তার সৈন্যদের নিরাপদে বেলারুশ চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়। এ ছাড়া তার বিরুদ্ধে সব ফৌজদারি অভিযোগও তুলে নেওয়া হয়।

 

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit