সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

শুদ্ধ হিন্দি না জেনেও যেভাবে বলিউড কাঁপালেন সুনীল শেঠি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৫২ Time View

বিনোদন ডেস্ক : েবলিউডে নিজের যাত্রা সম্পর্কে সুনীল শেঠি বলেন, ‘তরুণরা আমার যাত্রায় তাদের নিজেদের দেখতে পারবে, কারণ আমি যখন অভিনয় শুরু করি তখন একেবারে নিশ্চিন্ত ছিলাম না যে একজন সাউথ ইন্ডিয়ান হিসেবে আমি বলিউডে জায়গা করে নিতে পারব। এমনকি আমি শুদ্ধভাবে হিন্দিও বলতে পারতাম না। তারপর ও আমি অভিনয় জগতে আসি এই বিশ্বাস করে যে আমার মার্শাল আর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’তিনি আরও বলেন, নিজেকে তিনি অমিতাব বচ্চনের মতো মনে করেছিলাম কিছু অংশে। কিন্তু সমালোচনার পরে তিনি বুঝতে পারেন যে বাস্তবতা অন্য।

‘শত সমালোচনার পরেও আমি পিছু সরিনি। আমি চেয়েছিলাম নিজের একটা অস্তিত্ব বলিউডে হোক। সেই চিন্তা থেকেই আমার শক্তির জায়গা অ্যাকশনের দিকে ফোকাস করি। বেশ কিছু ভয়াবহ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাকশন স্টান্ট করা শুরু করি। তবে এসবই আমি করতাম আমার পরিবারের অগোচরে। তখন মাঝে মাঝে চিন্তা হতো যে, হয়তো আমি বাসায় ফিরব একটা হাড্ডি ভাঙা নিয়ে অথবা ফিরবই না। তবে না বললেই নয়, অ্যাকশন হিরো হওয়া খুবই কঠিন কাজ,’ বলেন সুনীল শেঠি।
 
সুনীল শেঠি বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা এবং ব্যবসায়ী। তিনি একজন অ্যাকশন হিরো যিনি অনেক হিট অ্যাকশন মুভিতে কাজ করেছেন পাশাপাশি তিনি রোমান্টিক এবং কমেডি ছবির জন্যও খ্যাতিমান। সবাই আদর করে সুনীল শেঠিকে আন্না বলে ডাকে।  
 
এ অভিনেতা প্রায় ১১০টির মতো চলচ্চিত্রে কাজ করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে তামিল ভাষার চলচ্চিত্রও আছে। নব্বইয়ের দশক জুড়ে সুনীল মারামারির চলচ্চিত্রে অভিনয় করতেন, তবে দশকটির শেষের দিকে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন। ২০০০-এর দশকের শুরু দিকে সুনীল পুরোদস্তুর নায়ক হয়ে গিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit