সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

শুক্রবার সারা দিন, কেমন কাটবে দেখে নিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :আজ শুক্রবার, ১৪ জুলাই ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী কী বলছে জ্যোতিষশাস্ত্র? একটু জেনে আসি চলুন।

মেষ: মেষ রাশির জাতকরা আত্মীয়দের কাছ থেকে ভালোবাসা ও সহযোগিতা পাবেন। নিজের কর্মকৌশল ও একাগ্রতার সাহায্যে বিপরীত পরিস্থিতিকে অনুকূল করতে পারবেন। ভেবেচিন্তে কথাবার্তা বলুন। তা না হলে সমস্যার মুখোমুখি হতে হবে। এই রাশির জাতকদের নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। যাত্রার সময় সতর্ক থাকুন।

বৃষ: এই রাশির জাতকরা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে, তাতে সাফল্য লাভ করবেন। রিয়েল এস্টেটের কাজেও লাভ সম্ভব। পারিবারিক জীবনে সতর্ক থাকতে হবে। কোনো কথা বা ব্যবহারের কারণে নিকটাত্মীয়রা আপনার ওপর রেগে যেতে পারেন। আয়ের জন্য দিন অনুকূল। ব্যয় বজায় থাকবে। কোনো সদস্যের অসুস্থতার কারণে ওষুধ ও চিকিৎসায় ব্যয় হবে। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে যান।
 
মিথুন: মিথুন রাশির জাতকরা আজ অপ্রত্যাশিত কিছু পেয়ে চমকে উঠবেন। দুপুর নাগাদ কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কারো সাহায্যের জন্য এগিয়ে আসবেন। পরিবারের সদস্য়দের মধ্যে বিবাদের সমাধান হবে, এর ফলে আনন্দিত হবেন। ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত গ্রহণ করুন। কারো কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করলে তারা আপনাকে প্রতারিত করতে পারে। ছাত্রছাত্রীরা অর্থাভাবের মুখোমুখি হবেন।
 

কর্কট: কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। এতে আর্থিক ভাবে লাভবান হবেন আপনি। বিবাহযোগ্য জাতকরা আজ কোনো সুসংবাদ পেতে পারেন। কোনো কাজের জন্য অগ্রসর হলে দলিলপত্রের অভাবের কারণে সেই কাজে বাধা সৃষ্টি হবে।

সিংহ: সিংহ রাশির জাতকরা ধৈর্য সহকারে ও সংযমী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন। তা না হলে ভবিষ্যতে আপনার জন্য কোনো বড়সড় সমস্যা দেখা দিতে পারে। মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তবে তিনি রেগে গেলে, তার মান ভাঙানোর চেষ্টা করতে হবে। পারিবারিক পরিবেশে ব্যস্ততা বাড়বে। ব্যবসায় ঝুঁকি নেবেন না, অন্যথা বড়সড় লোকসান হতে পারে।

 
কন্যা: কন্যা রাশির জাতকরা সরকারি সাহায্য পেতে পারেন। নতুন বন্ধুত্ব গড়ে উঠবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না-হলে ভবিষ্যতে সমস্য়ার মুখে পড়তে পারেন। জীবনসঙ্গীর সাহায্যে লাভাবান হবেন। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। মা-বাবার পরামর্শ গ্রহণ করবেন।
 
তুলা: তুলা রাশির ব্যবসায়ীদের পরিস্থিতি অনুকূল থাকবে। তবে স্বভাব ঘন ঘন পাল্টাবে। কারো শোনা কথায় বিশ্বাস করবেন না। তা হলে বিবাদ হতে পারে। বুদ্ধির প্রয়োগ করে কাজ করুন। প্রিয়জনের সাহায্যে ভাইবোনের বিয়েতে আসা বাধা দূর হবে। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটানোর যোগ আছে। দীর্ঘদিন ধরে সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকলে, তা আজ সম্পন্ন হবে।
 
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকরা আজ যে কাজ করবেন, তাতে পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। পরিবারের কোনো সদস্যকে প্রতিশ্রুতি দিয়ে থাকলে, তাও সম্পন্ন করতে পারবেন। আয় মাথায় রেখে ব্যয় করুন। শুভ সংবাদ পাওয়ায় মনে উৎসাহ জাগবে।
 
ধনু: ধনু রাশির জাতকদের আজকের দিনটি ভালো ফলাফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে যান, তা না হলে আপনারই ক্ষতি হবে। ব্যবসায় দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকলে, তা আজ ফিরে পেতে পারেন। গাড়ি কেনার জন্য দিন ভালো। ছাত্রছাত্রীরা কঠিন পরিশ্রমের পর পরীক্ষায় সাফল্য লাভ করবেন। সন্ধ্যায় জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন।
  
মকর: মকর রাশির জাতকদের মান-সম্মান বাড়বে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। প্রেম জীবনের জন্য আজকের দিনটি ভালো।
 
কুম্ভ: কুম্ভ রাশির জাতকরা অসুস্থ থাকলে বিলম্ব না-করে চিকিৎসকের পরামর্শ নিন। কাউকে টাকা ধার দেয়ার পরিকল্পনা করে থাকলে, সেই চিন্তা ত্যাগ করুন। ধার দিয়ে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। ব্যবসায় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে লাভ-ক্ষতির হিসেব করুন।
 
মীন: সন্তানের শিক্ষায় বাধা দূর করতে কোনো যাত্রায় যেতে পারেন। বিদেশি আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পাবেন। শ্বশুরবাড়ির তরফে ধন লাভের সম্ভাবনা রয়েছে। সাংসারিক সুখ ও বাড়ির প্রয়োজনের কোনো বস্তু কিনতে পারেন। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে তাতে জয়ী হবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit