মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ভারতের চন্দ্রযান-৩ আজ চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবহাওয়া ও কারিগরি বিষয়গুলো অনুকূলে থাকলে ভারতের নতুন মহাকাশযান ‘চন্দ্রযান-৩’ আজ শুক্রবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে। এ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্বের মাত্র চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে মহাকাশযান অবতরণের চেষ্টায় আছে ভারত। চন্দ্রযান-৩ নামের নতুন মিশনটি; দেশটির তৃতীয় চন্দ্রাভিযান।

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকতা সতীশ দেওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করার কথা রয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩ তৈরি করেছে। এই যানটিতে একটি ল্যান্ডার, প্রোপালসন মডিউল এবং রোভার রয়েছে। এটির লক্ষ্য হল নিরাপদে চাঁদে অবতরণ করা, তথ্য সংগ্রহ করা এবং চাঁদের গঠন নিয়ে আরও বিস্তারিত জানার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো।

চন্দ্রযান-৩ অভিযানটি ভারতের চাঁদের বুকে অবতরণের দ্বিতীয় অভিযান। ২০১৯ সালে দেশটি চন্দ্রযান-২ নামে একটি যান চাঁদে অবতরণের জন্য পাঠিয়েছিল। তবে সেটি চাঁদের ভূপৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে পারেনি। এর আগে ২০০৭ সালে চন্দ্রযান-১ নামের একটি মহাকাশযানকে চাঁদের চারপাশে প্রদক্ষিণের জন্য পাঠিয়েছিল নয়াদিল্লি। এক বছর সফলভাবে প্রদক্ষিণের পর ২০০৮ সালে এটিতে বিস্ফোরণ ঘটানো হয়। বিশ্বে এখন পর্যন্ত মাত্র তিনটি দেশ— যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন— সফলভাবে চাঁদে মহাকাশযান অবতরণ করাতে পেরেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit