বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

৩০ জুলাই রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর শাখার আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হবে।

১৩ জুলাই রংপুর আওয়ামী লীগের নেতারা গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ তারিখ জানান। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, রংপুর-৫ আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান, তার ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, এদিন দুপুরে রংপুরের নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় রংপুরে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে বলেন আওয়ামী লীগ সভাপতি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit