সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূর্ণিমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২১০ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পরশু ছিলো তার জন্মদিন। এদিন সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে একটি ভুয়া সংবাদে ভীষণ বিব্রত পূর্ণিমা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিরক্ত পূর্ণিমা। 

মা হওয়ার খবরটি মিথ্যা জানিয়ে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ প্রতিদিনকে এই নায়িকা বলেন, ‘এটি ভুয়া। সত্য নয়। বিষয়টি আমার জন্য খুবই বিব্রতজনক। এমন সুখের খবর নিয়ে কেউ বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না। এমন কিছু হলে আমি নিজেই জানাব।’

পূর্ণিমা আরও বলেন, ‘ওই ভুয়া সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয়-স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন- এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! বলতে গেলে একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম।’উল্লেখ্য, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করলেন তিনি। তিনি ২০২২ সালে ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। দুই পরিবারের সম্মতিতে তারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে।

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit