শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

অগভীর নলকূপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কে অপসারণের দাবিতে অফিসার বরাবর অভিযোগ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৯৪ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের জব্বরপাড়া গ্রামে অগভীর নলকূপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাকে অপসারণের দাবিতে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন কমিটির সদস্য মোঃ আব্দুর রশিদ।পার্বতীপুর উপজেলার জব্বরপাড়া গ্রামে মৃত খবির উদ্দিনের পুত্র মোঃ আব্দুর রশিদের গত ১২/০৭/২০২৩ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও বরেন্দ্র বহুমুখী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগে জানা যায়, গত ০৪/০২/২০২৩ইং তারিখে জব্বরপাড়া গ্রামে অগভীর নলকুপটি পরিচালনা করার জন্য মোঃ সোহেল রানাকে নোটারী পাবলিক দিনাজপুর কার্যালয়ে অগভীর নলকুপের ২৯ সদস্য বিশিষ্ট কমিটি পরিচালনার জন্য দায়িত্বভার অর্পণ করেন।

কিন্তু অগভীর নলকুপের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা কমিটির সিদ্ধান্ত ও আলোচনা ছাড়াই কমিটির অজান্তে নিজের ইচ্ছামত অগভীল নলকুপ পরিচালনার জন্য অপারেটর হিসেবে তার স্ত্রীকে নিয়োগ করেন।

সোহেল রানা কমিটির সিদ্ধান্ত ও সদস্যদেরকে অবগত না করে পার্বতীপুর বরেন্দ্র বহুমুখী অফিস সহকারী প্রকৌশলীকে নানা রকম ভুল বুঝিয়ে অগভীর নলকুপটি তার নিজস্ব জমিতে বসানোর চেষ্টা করে। কমিটির ৩০ জন সদস্য সোহেল রানাকে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করার জন্য লিখিত অভিযোগ দেন। রেজুলেশনের শর্ত ভঙ্গ করে সোহেল রানা তার নিজ ইচ্ছামত অগভীর নলকুপ অপসারণের জন্য ষড়যন্ত্র করছে। তাই স্থাপনকৃত অগভীর নলকুপের কৃষকদের স্বল্প খরচে সেচ সুবিধা পাওয়ার জন্য পুনরায় যাচাই বাছাই পূর্বক সেচ কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানাকে দায়িত্ব অব্যাহতি প্রদানের জন্য নেক দৃষ্টি কামনা করেছেন অগভীর নলকুপ কমিটির সদস্যবৃন্দরা।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit