শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

পুরাতন মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে ৫টি দ্বৈত বেঞ্চ গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন জামিন সংক্রান্ত ফৌজদারি বিবিধ মোকদ্দমাসমূহ শুনানি ও নিষ্পত্তি করতে হাইকোর্টে ৫টি দ্বৈত বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা মোতাবেক ২০২২ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মোকদ্দমা শুনানি ও নিষ্পত্তি করবেন এসব বেঞ্চ।

বুধবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনা প্রকাশ করা হয়।বেঞ্চগুলো হচ্ছে- বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি  মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি মো.সেলিম ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৩,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit