সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা তেঁতুলিয়া এলাকায় এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট-এডিডি এর আয়োজনে ৬২ জন প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এডিডি এর আয়োজনে নিজস্ব সভাকক্ষে এডিডি’র সভাপতি ও ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এডিডি সভাপতি ও ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর ডিজএ্যাবল্ড-এডিডি এর নির্বাহী পরিচালক ডা. মোঃ আহাদুজ্জামান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, ফুলবাড়ী পৌরসভার প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন।

উপকরণ বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ রাসেল মাহমুদ। অনুষ্ঠান শুরুর পূর্বে প্রতিবন্ধীদের কে কিভাবে স্বাস্থ্য বিষয়ক সহযোগিতা করা হচ্ছে এবং সচেতনতা বাড়ানো হচ্ছে তা উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেন এবং ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, উত্তরাঞ্চলের মধ্যে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে যা প্রতিবন্ধীদের কে সব রকম সহযোগিতা করছেন। এসব উপকরণ বিতরণের আয়োজনে ছিলেন এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট-এডিডি, ফুলবাড়ী, দিনাজপুর। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit