শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সাইক্লোনের নিবেদিত সাহিত্য আসর এক নিভৃতচারী লেখক ছিলেন পল্লীর কবি আলতাব আলী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৯৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘মানুষ নিজের চিন্তা-স্বপ্ন মানুষের কাছে তুলে ধরার আকাঙ্খা থেকেই লেখালেখি করেন। মহাকাল নির্ধারণ করবে কার লেখা কালজয়ী হবে। তবে স্বীকার করতে হবে, লেখালেখির কোন প্রয়াসই ব্যর্থ হয়না, সাফল্যের পরিসরটাই বৃহৎ অথবা ক্ষুদ্র হতে পারে। সিলেট অঞ্চলে লেখালেখির জগতে এক নিভৃতচারী লেখক ছিলেন পল্লীর কবি আলতাব আলী।’

সিলেটের চুয়াল্লিশ বছরের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পারের চিলাউরা গ্রামের কবি আলতাব আলীকে নিবেদিত সাইক্লোনের ২৪৭ তম সাহিত্য আসরে বক্তারা একথা বলেন। বিশিষ্ট ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপনের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছড়াকার ও সংগঠক অধ্যাপক মুজিবুর রহমান শাহীন।

সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল। আলোচনায় অংশ নেন স্বাধীনাত্তোর অবিভক্ত সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা লেখক বেলাল আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সাহিত্য সমালোচক অধ্যাপক বাছিত ইবনে হাবীব, কবি ইছমত হানিফা চৌধুরী, শিক্ষাবিদ ছয়ফুল আলম পারুল, কবি আবু আসাদ চৌধুরী, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন,।

অনুষ্ঠানে চিলাউরা গ্রামের তরুণ সমাজের পক্ষে মো. জসীম উদ্দীন, মোহাম্মদ সুমন মিয়া, মো. আমিনূর হোসেন, মিজানুর রহমান, আবদুল মালিক বক্তব্য রাখেন। সাহিত্য আসরে লেখা পাঠ করেন ছড়াকার কবির আশরাফ, কবি প্রকৌশলী ইফতেখার শামীম, প্রবীণ কবি মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ এবং কোরআন তেলাওয়াত করেন মো. সারওয়ার জাহান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বিমান বিহারী বিশ্বাস।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit