শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৯৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : চিরিরবন্দর উপজেলায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিছুর রহমান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত সোমবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের চক সুদেব গ্রামের পশ্চিমপাড়ায় ঘটেছে। নিহত আনিছুর রহমান ওইপাড়ার আব্দুল মজিদের ছেলে।

জানা গেছে, আনিছুর রহমান ওইদিন সকালে তার বাড়ির নিজস্ব গ্যারেজে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ ঘটনা টের পেয়ে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সে ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit