শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

‘বাইডেন ৫ মিনিটের মধ্যে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন’

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি পাঁচ মিনিটের মধ্যেও ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন। তবে কিয়েভ তাতে রাজি হয়নি।’

এবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন জেলেনস্কি। 

তিনি বলেন, ‘যদি আমরা ইউক্রেনের অঞ্চলগুলো ছেড়ে দিয়ে যুদ্ধ শেষ করার কথা বলি, আমি মনে করি, হতে পারে এইভাবে, বাইডেন পাঁচ মিনিটের মধ্যেও এটি শেষ করতে পারেন। তবে আমরা এতে একমত হব না।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতির’ মন্তব্যের বিষয়েও মন্তব্য করেন জেলেনস্কি। 

তিনি বলেন, ‘ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইতোমধ্যেই সেই সুযোগ পেয়েছিলেন।’ 

জেলেনস্কি আরো বলেন, ‘যুদ্ধের সমাপ্তি ঘটানো একটি ভালো উদ্যোগ। তবে ইচ্ছাটি বাস্তব সম্মত হওয়া উচিত।’ 

ডোনাল্ড ট্রাম্প তার সময়ে ইতোমধ্যেই একবার এই ২৪ ঘণ্টা পেয়েছিলেন উল্লেখ করে ইউক্রেনীয় নেতা জোর দেন যে, পূর্ণমাত্রায় না হলেও আমরা তখন যুদ্ধে ছিলাম এবং আমি মনে করি যে, তার হাতে সেই সময়টি ছিল। তবে তার কাছে অবশ্যই অন্য কিছুর অগ্রাধিকার ছিল।’

ইউক্রেনে সহায়তা কমানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনীতিবিদদের কাছ থেকে কিছু ‘বিপজ্জনক সংকেত’ আসছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।

সূত্র : এবিসি নিউজ, তাস   

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit